এশিয়া কাপে আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান !

Sep 18, 2025 - 15:33
Sep 4, 2026 - 03:17
 0  25
এশিয়া কাপে আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান !

ক্রীড়া ডেস্ক 

এশিয়া কাপে মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার দুই পরাশক্তি ভারত-পাকিস্তান। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-ভারত। যেখানে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল ম্যান ইন ব্লুরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে করতে পারে মাত্র ১২৭ রান। ভারতের স্পিন আক্রমণে ছিন্নভিন্ন হয় তাদের ব্যাটিং লাইনআপ। কুলদীপ যাদব নেন তিন উইকেট, অক্ষর প্যাটেল দুটি এবং বরুণ চক্রবর্তী একটি উইকেট শিকার করেন।

জবাবে ভারতের ওপেনার অভিষেক শর্মা ঝোড়ো ১৩ বলে ৩১ রান করেন। শেষ পর্যন্ত অধিনায়ক সূর্যকুমার যাদবের অপরাজিত ৪৭ রানে ভর করে ২৫ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় ভারত।

এরপরই বিতর্কে জড়ায় ভারত। ম্যাচ হারের পাকিস্তানি ক্রিকেটাররা হাত মেলাতে এগিয়ে এলেও ভারতীয়রা কোনো সাড়া দেননি। বরং সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছাড়ার পরপরই ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়।

তাই সুপার ফোরে ভারতকে হারিয়ে সেই অপমানের জবাব নিতে চাইবে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানকে হারানো বেশ আত্মবিশ্বাসী ভারত। তবে মাঠের লড়াই কি হয় সেটাই দেখাও বিষয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।