মায়ের সঙ্গে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা
জামালপুর সদর উপজেলায় টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে মায়ের বকাঝকার পর অভিমান করে আফরিন সুলতানা (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যা করেছে। পরিবারের দাবি, মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যার পথ বেছে নেয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফরিন সুলতানা ওই এলাকার আব্দুল আজিজের মেয়ে। সে সবুজ কুঁড়ি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায় , ‘টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে বুধবার আফরিনকে বকাঝকা করেন তার মা।এতে অভিমান করে আফরিন নিজ কক্ষে চলে যান। তার কিছু সময় পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের পাখার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’
স্থানীয়রা বলছেন, ‘নিহত আফরিন সুলতানা ছিলেন অত্যন্ত মেধাবী, শান্ত ও ভদ্র স্বভাবের শিক্ষার্থী।পড়াশোনার পাশাপাশি সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।
What's Your Reaction?