মাঠে নিজেদের সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত সুইজারল্যান্ড

Jul 11, 2026 - 18:36
 0  15
মাঠে নিজেদের সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত সুইজারল্যান্ড

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।সুইস মিডফিল্ডার দেনিস জাকারিয়া আর্জেন্টিনাকে এ মুহূর্তে বিশ্বের সেরা দল এবং মেসিকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলে মনে করেন।তবে মাঠের লড়াইয়ে মহাতারকাকে থামানোর মতো সামর্থ্য ও যোগ্য খেলোয়াড় তাঁদের দলে আছে বলেও হুংকার দিয়ে রেখেছেন তিনি।ম্যাচের আগে লিওনেল মেসিকে নিয়ে প্রশংসায় ভাসালেও সুইস খেলোয়াড়েরা মনে করছেন, বর্তমান চ্যাম্পিয়নদের হারানোর পথও তাঁরা খুঁজে পেয়েছেন। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে অঘটন ঘটানো সম্ভব বলেও বিশ্বাস তাঁদের।

সংবাদ সম্মেলনে জাকারিয়া বলেছেন, ‘ওদের হারাতে চাইলে আমাদের খুব ভালো পারফর্ম করতে হবে। মেসির মতো খেলোয়াড়কে থামানো সব সময়ই কঠিন। কিন্তু আমি মনে করি, সেটা করার মতো মান ও খেলোয়াড় আমাদের আছে।’

এবারের বিশ্বকাপের নকআউট পর্বে আলজেরিয়া ও কলম্বিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। দীর্ঘ ৭২ বছর পর প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নেওয়া দলটি এখানেই থেমে থাকতে চায় না বলে জানান ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।


এদিকে কোয়ার্টার ফাইনালের আগে জার্মান টেলিভিশনে এক মন্তব্য করে নতুন বিতর্ক উসকে দিয়েছেন জার্মানির সাবেক গোলরক্ষক জেন্স লেমান। তাঁর দাবি, সুইস খেলোয়াড়েরা নাকি মেসিকে বড্ড বেশি সম্মান দেখাচ্ছেন এবং তাঁরা কেবল ম্যাচ শেষে মেসির জার্সিটা নিয়েই মাঠ ছাড়তে চান।

লেমানের এমন খোঁচাকে অবশ্য মাঠের লড়াইয়ে টেনে আনছেন না আমদুনি। তাঁর সাফ কথা, ‘মেসি দারুণ একজন খেলোয়াড়, সবচেয়ে সেরা। ছোটবেলায় সবারই কোনো না কোনো আইডল থাকে। কিন্তু তাদের বিপক্ষে খেলা ভিন্ন বিষয়। আমরা মাঠে নিজেদের সবকিছু উজাড় করে দেব এবং আর্জেন্টিনাকে হারানোর সর্বোচ্চ চেষ্টা করব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।