আসছে আলঝেইমার্স চিকিৎসায় নতুন আশা

Jul 11, 2026 - 18:32
Jul 13, 2026 - 23:46
 0  11
আসছে আলঝেইমার্স চিকিৎসায় নতুন আশা

স্পেন ও সুইজারল্যান্ডের একদল গবেষক 'আলঝেইমার্স' রোগের চিকিৎসায় এক যুগান্তকারী আবিষ্কারের দাবি করেছেন। তাদের গবেষণায় এমন একটি পরীক্ষামূলক অণু চিহ্নিত করেছেন, যা মস্তিষ্কের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। 

জানা যায়, ওএলই’ নামের এই যৌগটি মস্তিষ্কের রোগ প্রতিরোধক কোষ ‘মাইক্রোগ্লিয়া’-কে নতুনভাবে এমনভাবে পুনর্গঠন করে, যার ফলে কোষগুলো তাদের হারিয়ে যাওয়া সুরক্ষামূলক ক্ষমতা আবার ফিরে পায়। 

স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিল এবং মিগুয়েল হার্নান্দেজ ইউনিভার্সিটি অব এলচে-এর যৌথ কেন্দ্র ‘ইনস্টিটিউট ফর নিউরোসায়েন্সেস’-এর একজন গবেষক এবং সুইজারল্যান্ডের ইকোলে পলিটেকনিক ফেডারেলে ডি লাউসেন-এর একজন গবেষকের যৌথ নেতৃত্বে এই গবেষণাটি পরিচালিত হয়।যার  

বিস্তারিত ফলাফল বিজ্ঞান সাময়িকী ‘সেল ডেথ অ্যান্ড ডিজিজেস’-এ প্রকাশিত হয়েছে।

যেভাবে কাজ করে ওএলই 

আলঝেইমার্স রোগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো মস্তিষ্কে ক্ষতিকারক ‘বিটা-অ্যামাইলয়েড প্ল্যাক’ বা এক ধরণের আঠালো প্রোটিন জমা হওয়া। সময়ের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের মাইক্রোগ্লিয়া কোষগুলো—যা সাধারণত এই বিষাক্ত বর্জ্য অপসারণে সাহায্য করে—নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে কোষগুলো উল্টো মস্তিষ্কের ক্ষতি করতে শুরু করে। 

বিজ্ঞানীরা আবিষ্কার করেন, পিএম২০ডি১ জিন দ্বারা উৎপাদিত ‘ওএলই’ অণুটি মাইক্রোগ্লিয়া কোষকে পুনরায় সক্রিয় করে তোলে। চিকিৎসার পর দেখা যায়, মাইক্রোগ্লিয়া কোষগুলো ক্ষতিকারক বিটা-অ্যামাইলয়েড প্ল্যাকের দিকে ধাবিত হয় এবং এর চারপাশে একটি সুরক্ষামূলক প্রাচীর তৈরি করে। এর ফলে বিষাক্ত প্ল্যাকগুলো সরাসরি আশেপাশের নিউরনের সংস্পর্শে আসতে পারে না, যা মস্তিষ্কের টিস্যুর ক্ষতি অনেকাংশে কমিয়ে দেয়। 

গবেষণাগারের প্রধান বলেন, ‘আমাদের এই আবিষ্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমরা এমন একটি অণু চিহ্নিত করতে পেরেছি যা মাইক্রোগ্লিয়ার সুরক্ষামূলক ক্ষমতা ফিরিয়ে দিতে সক্ষম। আলঝেইমার্স রোগে এই কোষগুলো ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে। আমাদের ফলাফল ইঙ্গিত করে যে এই প্রক্রিয়াটি উল্টে দেওয়া বা রিভার্স করা সম্ভব।’ 

কৃমি এবং ইঁদুরের ওপর সফল পরীক্ষা

 বিজ্ঞানীরা গবেষণার কার্যকারিতা যাচাই করতে    বিভিন্ন পরীক্ষামূলক মডেল ব্যবহার করেছেন:

জেনেটিক্যালি মডিফাইড কৃমি: কৃত্রিমভাবে বিটা-অ্যামাইলয়েড তৈরি করা এই কৃমিগুলোর ওপর ওএলই প্রয়োগ করায় প্রোটিন জমার পরিমাণ কমে যায় এবং তাদের শারীরিক নড়াচড়ার উন্নতি ঘটে। 

ল্যাবরেটরির ইঁদুর: আলঝেইমার্স আক্রান্ত ইঁদুরকে টানা তিন মাস ওএলই চিকিৎসা দেওয়ার পর দেখা যায়, তাদের স্মৃতিশক্তি পরীক্ষার পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং মস্তিষ্কে বিটা-অ্যামাইলয়েড প্ল্যাকের পরিমাণ সাধারণ ইঁদুরের তুলনায় অনেক কমে গেছে।

মাইক্রোগ্লিয়ার শক্তিশালী প্রতিক্রিয়া

একক-কোষ বিশ্লেষণের মাধ্যমে গবেষকরা নিশ্চিত হয়েছেন যে, এই চিকিৎসায় মস্তিষ্কের সব কোষের মধ্যে মাইক্রোগ্লিয়াই সবচেয়ে জোরালো সাড়া দিয়েছে। ওএলই-এর সংস্পর্শে আসার পর মাইক্রোগ্লিয়া কোষগুলো ক্ষতিকারক প্রোটিন পরিষ্কার করার পথগুলো সচল করে তোলে।
গবেষণার প্রথম লেখক জানান, কোষ কালচার বা ল্যাব টেস্টেও দেখা গেছে যে ওএলই আক্রান্ত নিউরনের বেঁচে থাকার হার বাড়ায়, যা ইঙ্গিত করে যৌগটি সরাসরি নিউরনকেও রক্ষা করতে পারে।

আলঝেইমার্স চিকিৎসার নতুন এই আবিষ্কারটি ইতোমধ্যে দুটি ইউরোপীয় পেটেন্টের (যার একটির মালিক স্পেনের সিএসআইসি) আওতাভুক্ত হয়েছে। গবেষকদের মতে, এই পেটেন্টগুলো গবেষণাগারের আবিষ্কারকে বাস্তব চিকিৎসায় রূপান্তর করার প্রক্রিয়াকে আরও সহজ করবেযার ফলে  আলঝেইমার্সের কার্যকর ওষুধ তৈরির পথ সুগম হবে। 

তথ্যসূত্র : এনডিটিভি 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।