ভালোবাসার গল্পে আবারও তারকা অভিনেত্রী নিহা
ভালোবাসার গল্পে আবারও তারকা অভিনেত্রী নিহা
ভালোবাসার গল্পে আবারও তারকা অভিনেত্রী নিহা
অভিনেত্রী নাজনীন নিহা অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু ভালোবাসার গল্পকে প্রাধান্য দেন । এই তারকা অভিনেত্রীর বেশির ভাগ নাটক দর্শকের মাঝে সাড়া ফেলেছে যার কারণে অভিনয়ের জন্য বেছে নিয়েছেন আরেকটি ভালোবাসার গল্প।
নাটকটির কাহিনি লেখার পাশাপাশি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। ভালোবাসার নতুন গল্পের নাম ‘মনের মতো মন’। এতে নিহার বিপরীতে দেখা যাবে ইয়াশ রোহানকে। এর আগে ‘নিয়তি’, ‘উইশ কার্ড’, ‘জনম জনম’, ‘অবুঝ পাখি’ নাটকে ইয়াশ-নিহা জুটি বেঁধে দর্শক মনোযোগ কেড়েছিলেন।
অভিনেত্রী নাজনীন নিহার কথায়, কিছু গল্প দারুণভাবে মনে আঁচড় কাটে; যার শুরু থেকে দর্শক অপেক্ষা করে শেষ পরিণতি দেখার। ‘মনের মতো মন ’ তেমনই এক ভালোবাসার গল্পের নাটক,যা দর্শক প্রত্যাশা পূরণ করবে।
জানা যায়, এতে ইয়াশ-নিহা জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার, নওশীন দিশা, গোলাম দস্তগীর সান, জয় শাহরিয়ার বাপ্পি প্রমুখ।
পরিশেষে, শিগগিরই নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
What's Your Reaction?