‘মাই নেম ইজ স্বস্তিকা মুখার্জি অ্যান্ড আই অ্যাম নট বুড়িমা’

Sep 16, 2025 - 13:54
Sep 16, 2025 - 13:54
 0  15
‘মাই নেম ইজ স্বস্তিকা মুখার্জি অ্যান্ড আই অ্যাম নট বুড়িমা’

বিনোদন ডেস্ক 

কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। ৪৪ পেরিয়েও ভক্ত-অনুরাগীদের হৃদয়ে ঝড় তোলেন। এবার ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের শিরোনাম নিয়ে। নিজের স্পষ্টবাদী ও রাখঢাকহীন স্বভাবের জন্য পরিচিত এই অভিনেত্রী সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে মুখ খুলেছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে স্বস্তিকা লিখেছেন, তিনি সংবাদমাধ্যমে নিজের সম্পর্কে লেখা শিরোনামগুলো দেখে বিরক্ত হয়েছেন। তিনি প্রতিক্রিয়া জানান,  ‘মাই নেম ইজ স্বস্তিকা মুখার্জি অ্যান্ড আই অ্যাম নট বুড়িমা।’ স্বস্তিকার এই পোস্টে তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই তার এই সাহসী মন্তব্যের প্রশংসা করেছেন। 

অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় মজা করে লিখেছেন, ‘ওহ মা গো মা, নট বুড়িমা’। আরেকজন ভক্ত মন্তব্য করেছেন, ‘দিদি তুমি কিন্তু সত্যিই বোমা, বম্বশেল যাকে বলে আর কী।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।