ধানমন্ত্রীর নির্দেশনায় স্পিকারের আসনের পেছনে আরবি ক্যালিগ্রাফি
জাতীয় সংসদে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে স্থাপন করা হয়েছে কালেমা তাইয়্যেবা। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে এটি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অফিশিয়াল পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে জানানো হয়, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’’ স্থাপন করা হয়। ‘‘পাশাপাশি, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’— এই মূলনীতিটি খোদাই করে সংযোজন করা হয়েছে।’’
What's Your Reaction?