শপিং ব্যাগে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে একটি শপিং ব্যাগের ভেতর থেকে কয়েকটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে বাটা সিগন্যাল মোড় থেকে নিউমার্কেটগামী সড়ক থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় কয়েকজন যুবক মাস্ক পরা অবস্থায় হাতাহাতিতে জড়ান। কিছুক্ষণ পর সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতরে লাল টেপ দিয়ে মোড়ানো কয়েকটি বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জর্দার কৌটা থেকে বড় ও মাঝারি আকারের কৌটা লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো পরীক্ষা করে নিয়ে গেছেন।
What's Your Reaction?