বাগেরহাটে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা
বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা (৭) নামে এক শিশুকে পলিথিনে মোড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি মাছের ঘেরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মুসলিমা উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকার ইসলাম শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল মুসলিমা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার পর স্থানীয়রা একটি মাছের ঘেরের পাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হত্যার কারণ কী, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ সমানভাবে কাজ করছে
What's Your Reaction?