প্রচণ্ড মিস করি অভিনয়জীবন অপর্ণা
এক সময় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। জাপানে বসবাস করায় প্রচণ্ড মিস করি অভিনয়জীবন ও বাংলাদেশকে এমন মন্তব্য করেছেন এ অভিনেত্রী। ক্যারিয়ারের মাঝপথে বিয়ে করায় অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি।
বর্তমানে কয়েক বছর ধরে জাপানে বসবাস করছেন অপর্ণা। সেখানে একটি স্কুলে শিক্ষকতা করছেন তিনি। তার স্বামী ও বাবাও জাপানে থাকেন বলে জানান অভিনেত্রী।
অপর্ণা বলেন, ‘এখানে শিক্ষকতা করছি। ভালো আছি। কিন্তু প্রতিদিন বাংলাদেশকে মিস করি। প্রতিমুহূর্তে মিস করি। হাজার হলেও আমার দেশ তো। দেশকে খুব ভালোবাসি। এখানে ভালো আছি, তারপরও নিজের দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি।’
অভিনয়জীবন মিস করেন কী না—জানতে চাইলে অপর্ণার সরল উত্তর, ‘প্রচণ্ড মিস করি অভিনয়জীবন। প্রতিনিয়ত মিস করি।’
অপর্ণা মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেন। এরপর টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করেন তিনি। ‘মৃত্তিকা মায়া’ ও ‘গণ্ডি’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে ‘হাউজফুল’ ধারাবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান এ অভিনেত্রী।
What's Your Reaction?