ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: সড়ক প্রতিমন্ত্রী
রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ মন্তব্য করেছেন,ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার ।রাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশের সব নাগরিক সমান ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সবুজবাগ এলাকার একটি কালী মন্দিরে বস্ত্রবিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৬ সালের জাতীয় নির্বাচনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো।’
হাবিবুর রশিদ বলেন, নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান। পাশাপাশি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’— এই নীতি পুনর্ব্যক্ত করে তিনি মন্দির, মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন
তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে সংখ্যা লঘু বিবেচনায় মানুষদের বিচার করা হবে।’ হিন্দু সম্প্রদায় মানুষদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘নিরাপত্তা পাওয়ার অধিকার সবার আছে।’
What's Your Reaction?