কুষ্টিয়ার জোড়া লাগা শিশুদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার

Aug 10, 2026 - 22:41
 0  9
কুষ্টিয়ার জোড়া লাগা শিশুদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের সেই জোড়া লাগা শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। 

সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগে শিশু দুটিকে ভর্তি করা হয়।

জোড়া লাগা শিশু দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির সন্তান তারা । ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সরকারি খরচে তাদের চিকিৎসা দেয়া হবে।

ওই শিশুদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আর্থিক অনটনের কারণে চিকিৎসা করাতে না পেরে পরিবারটি শিশুদের নিয়ে গ্রামে ফিরে গিয়েছিল। পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি শিশু দুটির বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং চিকিৎসায় সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে দ্রুত ঢামেকে নিয়ে আসার অনুরোধ জানান।\

হাসপাতালে সাংবাদিকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের যত বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, সবাইকে নিয়ে বোর্ড গঠন করা হবে। প্রয়োজনে দেশের বাইরে থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত করা হবে। মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমরা চিকিৎসা সেবা প্রদান করব, যেন শিশু দুটি সুস্থ হয়ে উঠতে পারে।

তিনি জানান, শিশু দুটির চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। এছাড়া, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের পরিবারের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিবারটির নগদ হাতখরচের জন্য পাঁচ হাজার টাকা তুলে দেন।

প্রায় তিন মাস সাত দিন আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শিশু দুটির জন্ম হয়। তারা নাহিদ-সানজিদা দম্পতির দ্বিতীয় সন্তান। এর আগে এই দম্পতির এক ছেলেসন্তান রয়েছে ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।