তাঞ্জানিয়ার আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন হাফিজ উদ্দিন

Oct 4, 2026 - 15:19
Oct 4, 2026 - 15:20
 0  3
তাঞ্জানিয়ার আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন হাফিজ উদ্দিন
তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠেয় ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন  বাংলাদেশ জাতীয় সংসদের ১৪তম স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
 
রোববার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি।
 
স্পিকারের সফরসঙ্গী হয়েছেন সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সরওয়ার জামাল নিজাম এমপি, এ. ই. সুলতান মাহমুদ বাবু এমপি, শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, এস কে আজিজুল বারী এমপি, হুমাম কাদের চৌধুরী এমপি, মীর আহমাদ বিন কাসেম এমপি, সানসিলা জেবরিন এমপি এবং রোকেয়া বেগম এমপি।
 
স্পিকার ৫ থেকে ৯ অক্টোবর তাঞ্জানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নেবেন। ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনের শেষ ৯ অক্টোবর দিনে আইপিইউ-এর গভর্নিং কাউন্সিল নতুন আইপিইউ সভাপতি নির্বাচন করবে।
সম্মেলন শেষে আগামী ১১ অক্টোবর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।