ঠান্ডায় কোথাও বসতে পারছি না : জয়া আহসান

Jan 7, 2026 - 12:41
Sep 4, 2026 - 02:44
 0  28
ঠান্ডায় কোথাও বসতে পারছি না : জয়া আহসান

বিনোদন ডেস্ক 

হিমেল হাওয়া, কুয়াশায় মোড়ানো চারপাশ। শীতের এই তীব্রতা থেকে বাঁচতে সাধারণ মানুষের মতো জবুথবু অবস্থা অভিনেত্রী জয়া আহসানেরও। তবে এই ঠান্ডাকে জয় করার এক দারুণ উপায় খুঁজে বের করেছেন তিনি। 

ড্রয়িংরুমের বিলাসবহুল সোফা ছেড়ে জয়া এখন সময় কাটাচ্ছেন মাটির রান্নাঘরে, আগুনের ওম নিতে নিতে সারছেন দুপুরের রান্না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া আহসান। 

সেখানে দেখা যায়, পরনে মোটা জ্যাকেট, মাথায় টুপি আর পায়ে মোজা- শীতের সব রকম প্রস্তুতি নিয়েও ঠান্ডায় কাঁপছেন তিনি। বাঁচার উপায় হিসেবে বেছে নিয়েছেন বাড়ির মাটির চুলা। 

ভিডিওতে জয়া আহসান বলেন, ‘আমি অত রান্নাবান্না পারি না আসলে। আমাদের এটা একটা মাটির রান্নাঘর। অনেকগুলো মাটির চুলা আছে। আমি তো রান্না পারি না। শুধু ওদের রান্নাটাই করতে পারি।’

তার কথায়, ‘তাই শীতকালে মাটির চুলাতেই রান্না করছি। চারিদিকে এত ঠান্ডা আর কোথাও বসতে পারছি না। খালি এই রান্নাঘরেই বসছি। কী যে আরাম এই মাটির চুলাতে। অনেক মজার হয় খেতে।’

ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসছেন জয়া। কেউ কেউ বলছেন, এত বড় তারকা হয়েও শেকড়ের প্রতি তার এই টান সত্যিই মুগ্ধ করার মতো। আবার অনেকে মাটির চুলার রান্নার স্বাদের স্মৃতি রোমন্থন করেছেন কমেন্ট বক্সে। শীতের এই আলসে দুপুরে জয়ার এমন ঘরোয়া রূপ ভক্তদের কাছে এক অন্যরকম প্রাপ্তি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।