গাজা সীমান্তকে বন্ধ সামরিক অঞ্চল বলে ঘোষণা ইসরাইলের

Jul 19, 2026 - 18:48
Jul 19, 2026 - 18:48
 0  17
গাজা সীমান্তকে বন্ধ সামরিক অঞ্চল বলে ঘোষণা ইসরাইলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আশপাশের এলাকাকে ‘বন্ধ সামরিক অঞ্চল’ ঘোষণা করেছে ইসরাইল।  আজ রোববার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে আগামীকাল সোমবার (২০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

এক প্রতিবেদনে  দ্য টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে, ডানপন্থি বসতিস্থাপনকারী সংগঠন নাহালার একটি বড় মিছিলকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটি গাজার ভেতরে আবারও ইসরাইলি বসতি স্থাপনের পক্ষে অবস্থান নিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, বন্ধ ঘোষিত এলাকা গাজার উত্তর দিকের ইয়াদ মরদেখাই থেকে পূর্বের রুট ২৩ হয়ে দক্ষিণের কেরেম শালোম পর্যন্ত বিস্তৃত।


অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নাহালা সংগঠনের সদস্যরা অবৈধভাবে গাজা উপত্যকায় প্রবেশের পরিকল্পনা করায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।