কারিনা কাপুর সমালোচনার মুখে

Sep 2, 2026 - 22:09
Sep 4, 2026 - 02:02
 0  9
কারিনা কাপুর সমালোচনার মুখে

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর আসন্ন ছবি ‘দায়রা’র ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিনা কাপুর খান। অলিভ রঙের কোঅর্ড সেট, হিল জুতা, খোলা চুল, মানানসই প্রসাধনী- এমন সাজে ধরা দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে তার চেনা মুখভঙ্গিও ধরা পড়লো ক্যামেরায়। অনেকদিন পর তিনি ক্যামেরার সামনে এলেও ছবিশিকারিদের ওপর রেগে গিয়ে সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী।

আসন্ন সিনেমা ‘দায়রা’র ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সময়ে আলাদা আলাদা দিক থেকে ছবি তোলার জন্য ছবিশিকারিরা তাকে বারবার এক দিক থেকে অন্য দিকে যেতে বলছিলেন। বেশ কয়েকবার ডান দিকে, বাঁ দিকে যাওয়ার পর বিরক্ত কারিনা নিজের জুতার দিকে ইঙ্গিত করে ধমক দিয়েই বলেন, কখনো এ দিক, কখনো ও দিক! আমি তো হিল পরে আছি। চোখ বড় করে তিনি বুঝিয়ে দেন, হিল জুতা পরে তার হাঁটতে অসুবিধা হচ্ছে।

তারপর , কারিনার এই কথোপকথনের ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটদুনিয়া জুড়ে শুরু হয় সমালোচনা। তার ধৈর্যশক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের মেজাজের সঙ্গে কারিনার তুলনা করেন। ছবিশিকারিদের সঙ্গে প্রায়ই কড়া ব্যবহারের জন্য পরিচিত জয়া। তাই পোস্টে একজন মন্তব্য করেন, জয়া বচ্চনের বোন। অন্য একজন লেখেন, আর এক জয়া বচ্চন তৈরি হচ্ছে।

সম্প্রতি , কারিনাকে ঘিরে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল সামাজিক মাধ্যমে। জিম থেকে বেরোনোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই এই জল্পনা শুরু হয়। যদিও অভিনেত্রীর সহযোগী দল সেই গুঞ্জন খারিজ করে দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।