শাইখ সিরাজের বিশেষ দু’টি অনুষ্ঠান

Sep 22, 2026 - 18:53
 0  4
শাইখ সিরাজের বিশেষ দু’টি অনুষ্ঠান

দর্শকপ্রিয় বেসরকারি চ্যানেল ‘চ্যানেল আই’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, দু’টি বিশেষ অনুষ্ঠান নির্মাণ করেছেন। চ্যানেল আইয়ের শুরুর দিনের নানা স্মৃতি, সেই সময়ের উল্লেখযোগ্য অনুষ্ঠান এবং প্রতিষ্ঠাকালীন নানা ঘটনার গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘মেমোরি রিওয়াইন্ড’।

 পুরনো দিনের স্মৃতিচারণের পাশাপাশি অনুষ্ঠানে উঠে এসেছে চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলার নানা উল্লেখযোগ্য অধ্যায়। ‘মেমোরি রিওয়াইন্ড’ শিরোনামের এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ১লা অক্টোবর রাত ৯টা ৩৫ মিনিটে। এর বাইরে আরও একটি অনুষ্ঠান নির্মাণ করেছেন তিনি।

অন্যদিকে, মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্ক এবং ভবিষ্যতের প্রতিযোগিতার সম্ভাবনা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘ন-মানব’। মানুষ কি মানুষেরই প্রতিদ্বন্দ্বী, নাকি মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা? আবার এআইয়ের নিজের প্রতিদ্বন্দ্বী কি এআই নিজেই?— এমন সব জটিল ও সময়োপযোগী প্রশ্নকে কেন্দ্র করেই সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

 ‘ন-মানব’ আগামী ২রা অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।