আলভারেজেরকে না পেলেও হাল ছাড়েনি বার্সা
গ্রীষ্মকালীন দলবদল মৌসুম শেষ। বার্সেলোনার প্রথম টার্গেট ছিলেন হুলিয়ান আলভারেজ কিন্তু সময় শেষ হওয়ায় তাকে দলে নিতে পারেনি বার্সেলোনা।আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে খুব করে চেয়েছিল বার্সা ও আজেন্টাইন দর্শকরা কিন্তু আতলেতিকো মাদ্রিদ তাঁকে ছাড়তে রাজি হয়নি। তবে ব্যর্থ হলেও আলভারেজকে নিয়ে হাল ছাড়ছে না বার্সা। বরং সামনের দলবদলের বাজারে আবারও আতলেতিকো ফরোয়ার্ডকে পাওয়ার চেষ্টা করতে চায় তারা।
আলভারেজকে না পেয়ে বার্সেলোনা দলবদলের শেষ দিনে এক কোটি ইউরোয় আর্সেনাল থেকে গ্যাব্রিয়েল জেসুসকে কিনেছে। ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে। আলভারেজের বিকল্প হিসাবে তাকে দলে ফিরিয়েছেন বার্সা। এখন ব্রাজিলিয়ান তারকা জেসুসকে দিয়ে স্ট্রাইকারের শূন্যতা সাময়িকভাবে পূরণ করতে চায় বার্সেলোনা।
রেডিও কাদেনা এসইআরের অনুষ্ঠান এল লারগুয়েরোতে ওভালে বলেন, ‘শীর্ষস্থানীয় একজন নাম্বার নাইন কিনতে যে টাকা খরচ করার কথা ছিল, তারা সেটি আলভারেজকে আবার পাওয়ার চেষ্টার জন্য রেখে দিয়েছে। বার্সেলোনা এক মৌসুমের জন্য আলভারেজকে চায় না, তারা তাঁকে পাঁচ বছরের জন্য চায়।’
বার্সেলোনার বিশ্বাস, বর্তমান বাজারে আলভারেজের চেয়ে ভালো স্ট্রাইকার নেই। তাই বিকল্প কাউকে কিনতে বড় অঙ্কের অর্থ খরচ করার বদলে নিজেদের মূল লক্ষ্যেই অটল আছে তারা।
গত আগস্টে বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো বলেছিলেন, ‘তোরেসের জায়গা পূরণ করার জন্য আমরা যে খেলোয়াড়দের নিয়েছি, তাদের মধ্যেই সমাধান আছে। কিন্তু লেভানডফস্কির জায়গা পূরণ করা অনেক বেশি কঠিন। তাঁর মতো একজন খেলোয়াড়কে বদলি করা সহজ নয়।’
লেভানডফস্কি ৪ বছরে বার্সেলোনার হয়ে ১২০ গোল করেছেন। সেই জায়গায় দীর্ঘমেয়াদি উত্তরসূরি হিসেবে বার্সেলোনার চোখ এখনো আলভারেজের দিকেই।
What's Your Reaction?