এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

Aug 4, 2026 - 19:37
Aug 4, 2026 - 19:37
 0  12
এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

এইচএসসি ও সমমান পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য জরুরি তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার (৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ নির্দেশনা জারি করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর নম্বর এন্ট্রির সময় অবশ্যই অভ্যন্তরীণ পরীক্ষক ও বহিঃপরীক্ষককে উপস্থিত থাকতে হবে।


যে সকল কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার সরঞ্জামাদি পর্যাপ্ত নেই, পরীক্ষার পূর্বেই তা সংগ্রহের ব্যবস্থা করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ ছাড়া ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সরকার ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।