বাণিজ্যিক বার্তার জন্য নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

Aug 4, 2026 - 19:31
Aug 4, 2026 - 19:32
 0  6
বাণিজ্যিক বার্তার জন্য নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

ব্যক্তিগত চ্যাট থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণামূলক ও বাণিজ্যিক বার্তা আলাদা রাখতে নতুন একটি সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর পাঠানো বার্তা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে ‘Offers and Updates’ নামে একটি আলাদা ফোল্ডারে সংরক্ষিত হবে। ফলে প্রয়োজনের সময় বাণিজ্যিক বার্তাগুলো সহজেই খুঁজে পাওয়া যাবে

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মেটা বর্তমানে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহারকারী নির্বাচিত কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন সুবিধাটি পরীক্ষা করছে। মেটার তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপের ব্যবহার বেড়েছে। তাই ব্যক্তিগত ও বাণিজ্যিক বার্তা আলাদা রাখতে এই নতুন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

পরীক্ষামূলক এই সুবিধার আওতায় ব্যাংক, বিমানসংস্থা, খুচরা বিক্রয় প্রতিষ্ঠানসহ বড় ব্যবসাপ্রতিষ্ঠানের পাঠানো বাণিজ্যিক বার্তা প্রথমে ব্যবহারকারীদের মূল চ্যাট তালিকায় দেখা যাবে। এরপর নির্দিষ্ট সময় পার হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ‘Offers and Updates’ ফোল্ডারে চলে যাবে। বর্তমানে বার্তাগুলো কতক্ষণ মূল চ্যাটে থাকবে, তা নিয়ে বিভিন্ন সময়সীমা পরীক্ষা করছে মেটা। কোনো কোনো ক্ষেত্রে ২৪ ঘণ্টা পর্যন্ত বার্তা মূল চ্যাটে রাখা হতে পারে। ফলে পণ্য সরবরাহের তথ্য, অর্ডারের সর্বশেষ অবস্থা, মূল্যছাড়ের অফার, কুপনসহ বিভিন্ন সেবাসংক্রান্ত বার্তা প্রথমে আগের মতোই মূল চ্যাটে দেখা যাবে। পরে সেগুলো আলাদা ফোল্ডারে সংরক্ষিত হবে।

মেটার তথ্য অনুযায়ী, নতুন এই সুবিধা ব্যবহার করা বাধ্যতামূলক হবে না। ব্যবহারকারীরা চাইলে এটি বন্ধ রেখে আগের মতো সব বার্তা মূল চ্যাট তালিকাতেই রাখতে পারবেন। তবে ব্যবসায়িক বার্তা কতক্ষণ মূল ইনবক্সে থাকবে, তা নিজেরা নির্ধারণ করতে পারবেন না। ব্যবহারকারীদের মতামত ও ব্যবহারের অভিজ্ঞতা পর্যালোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেটা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।