আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদেক কায়েম

Sep 27, 2026 - 09:52
Sep 27, 2026 - 09:52
 0  5
আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদেক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, আমাদেরকে ভয় দেখাও? আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই।আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ছাত্র ও গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত গণজমায়েতে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক তানজির হোসেন জুয়েল এবং ডাকসুর সদস্য শাহিনুর রহমানসহ সংগঠনের স্থানীয় নেতারা।

সাদিক কায়েম বলেন, ‘আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ছাত্রশিবিরকে ভয় দেখাও? এসব ভয় শেখ হাসিনাও দেখিয়েছিলেন। ছাত্রশিবির, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন। আজ সেই শেখ হাসিনাই দিল্লিতে পালিয়ে আছেন এবং ছাত্রশিবির, জামায়াতে ইসলামী বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল জুড়ে সকল মানুষের মন জয় করেছে।’

তিনি বলেন, ‘আজকে বিএনপির সরকারের মাথা আওলিয়ে গেছে। পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি।’

ঢাকায় হাসপাতালে হামলার প্রসঙ্গ টেনে ডাকসুর ভিপি বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে হাসপাতালে হামলা করে, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ যেভাবে হামলা করেছিল, ঠিক সেভাবে বিএনপির লোকজন হাসপাতালে হামলা করেছে। যারা হাসিনার মতো নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইছে, তাদের এ সুযোগ দেওয়া হবে না।’

অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।