গাজীপুরে দুই সন্তানের সামনে মাকে ধর্ষণ, আটক ২

Sep 26, 2026 - 11:57
Sep 26, 2026 - 11:57
 0  4
গাজীপুরে দুই সন্তানের সামনে মাকে ধর্ষণ, আটক ২
ছবি :সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে দুই সন্তানের সামনে তাদের মাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় পান ব্যবসায়ী মো. সোহরাব হোসেন (৩৫) নামের এক ব্যক্তির   বিরুদ্ধে।

অভিযুক্ত সোহরাব হোসেন নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় পানের ব্যবসা করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাসাভাড়া বকেয়া থাকায় ওই নারীকে তাঁর দুই সন্তানসহ বাড়ি থেকে বের করে দেন বাড়ির মালিক। আশ্রয়হীন হয়ে পড়া নারী তাঁর দুই ছেলেকে নিয়ে মাওনা উড়ালসেতুর নিচে বসে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্ত সোহরাব তাদের আশ্রয়ের আশ্বাস দিয়ে মাওনা চৌরাস্তার পানের আড়তের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে দুই সন্তানের সামনেই অসহায় ওই নারীকে ধর্ষণ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এজাহারভুক্ত পলাতক আসামি সোহরাবকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় ডাক্তারি ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।