অবিশ্বাস্য রের্কড করলেন পাকিস্থানি ক্রিকেটার নাশারা
পাকিস্থানের হয়ে আর্ন্তজাতিক ক্রিকেটে যা এখনো কেউ করতে পারেনি তা করে দেখিয়েছেন পাকিস্থানি এই মেয়ে খেলোয়াড়। নারী এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে অবিশ্বাস্য এক বোলিং নৈপুণ্য দেখিয়েছেন তিনি।সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৭ রান খরচ করে ৬টি উইকেট শিকার করেন ২৮ বছর বয়সী এই বোলার।
নাশরার এই বোলিং ফিগার এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সেরা। এর আগে পুরুষ ও নারী–কোনো বিভাগেই পাকিস্তানের কোনো বোলার এক ম্যাচে ছয়টি উইকেট নিতে পারেননি। এই অর্জনের পথে তিনি টপকে গেছেন পুরুষ দলের সুফিয়ান মুকিমকে। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রান দিয়ে ৫ উইকেট নিয়ে এর আগে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল সুফিয়ানের দখলে।
নাশরার ঘূর্ণিতে হংকংয়ের ইনিংস মাত্র ৭১ রানেই গুটিয়ে যায়। ১৯ ওভার স্থায়ী সেই ইনিংসে হংকংয়ের কারি চ্যান সর্বোচ্চ ৩০ রান করেন। নাশরার ৪ ওভারের সেই জাদুকরী স্পেলে পাকিস্তান ৭২ রানের বিশাল জয় পায়।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাওয়াল জুলফিকার ৪৭, আয়েশা জাফর ২৬ এবং অধিনায়ক ফাতিমা সানা ২৪ রান করেন। এই জয়ের সুবাদে পাকিস্তান নারী এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে। আগামী ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।
What's Your Reaction?