চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে এক মিনিটের নিরবতা কেন এমন সিদ্ধান্ত উয়েফার

Sep 8, 2026 - 10:43
 0  8
চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে এক মিনিটের নিরবতা কেন এমন সিদ্ধান্ত উয়েফার

কিছুদিন আগে নেপালে একটি আকস্মিক বন্যার কারনে অনেক ক্ষতির সম্মুখিন হতে হয় নেপালকে। এই বন্যায় যেমন এনেক ক্ষতি হয় পাশাপাশি অনেক মানুষের জীবন যায়।
তাদের প্রতি সংহতি ও তাদের সরর্থন জানানোর জন্য এমন সিদ্ধান্ত নেয় উয়েফা।

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু হবে আগামীকাল রাতে। নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষদের স্মরণে ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ এ আসরে এক মুহূর্তের নীরবতা পালন করা হবে। চলতি সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে ১৮টি ম্যাচ শুরুর আগে এ শোক জানানো হবে।

আজ এক বিবৃতিতে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানায়, সংহতি ও সমর্থনের প্রতীক হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সব ম্যাচ শুরুর আগে কিছুক্ষণ নীরবতা পালন করা হবে এবং একটি ব্যানার প্রদর্শন করা হবে। সেই ব্যানারে লেখা থাকবে, ‘নেপাল, তোমরা একা নও।’


উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন বলেন, ‘এই মর্মান্তিক ঘটনা ও এর ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার লড়াইয়ে আমরা তাঁদের শক্তি এবং সহনশীলতা কামনা করছি।’
এর আগেও ইউরোপের বাইরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে উয়েফা। ২০২৩ সালের সেপ্টেম্বরে মরক্কোর ভূমিকম্প এবং লিবিয়ার ভয়াবহ বন্যার ঘটনায়ও শোক ও সহমর্মিতা জানিয়েছিল উয়েফা।


আগামীকাল রাতে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ–ইন্টার মিলান ম্যাচসহ মোট ৬টি ম্যাচ দিয়ে শুরু হবে এ প্রতিযোগিতার নতুন মৌসুম। এরপর বুধ ও বৃহস্পতিবার আরও ৬টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর অনুযায়ী, নেপালে নিহতের সংখ্যা প্রায় ১ হাজার ৩৫৫। এখনো নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ এবং উদ্ধার অভিযান চলমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।