‘এখন বুঝেছি!’ ‘মৌসুমী কেন ওমর সানীকে চাবুক মারতেন,

Jul 13, 2026 - 20:11
Sep 4, 2026 - 02:23
 0  12
‘এখন বুঝেছি!’ ‘মৌসুমী কেন ওমর সানীকে চাবুক মারতেন,

উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি ফেসবুক পোস্ট সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি করেছে কারন তার  প্রিয় ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে ওমর সানী মন্তব্যে করেন আর ওমর সানীর করা মন্তব্যেকে ঘিরে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রতিক্রিয়া জানায় তার ফেসবুকে পোস্টে।

ফেসবুকে জয় লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। নব্বই দশকে দেখতাম সিনেমাতে ওমর সানীকে চাবুক মারত মৌসুমী। কেন মারত, এখন বুঝেছি।’ পোস্টটি প্রকাশের পর দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে শুরু হয় তর্কবিতর্ক। কেউ জয়ের রসিকতাপূর্ণ মন্তব্যের সমর্থন করেন, আবার কেউ মনে করেন, একজন শিল্পীকে নিয়ে এমন মন্তব্য করা সমীচীন হয়নি।

নব্বই দশকে চলচ্চিত্রে অভিনয় শুরু করা ওমর সানী তাঁর দীর্ঘ অভিনয়জীবনে তিন ছবিতে একাধিকবার চাবুকের মার খাওয়ার দৃশ্যে অভিনয় করেছেন কোলাজ
খোঁজ নিয়ে জানা গেছে, বিতর্কের সূত্রপাত ফেসবুকে প্রকাশিত ওমর সানীর একটি ভিডিও বক্তব্য থেকে। সেখানে তিনি মেসিকে নিয়ে মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। পরে আর্জেন্টিনা সমর্থকদের নিয়েও তাঁর আরেকটি বক্তব্য আলোচনায় আসে। এই দুই মন্তব্য ঘিরেই ফুটবল সমর্থকদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এদিকে নিজের পোস্ট নিয়ে ব্যাখ্যা দিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। কথা প্রসঙ্গে বলেন, ‘খেলা বিনোদনের অন্যতম একটি মাধ্যম। কিন্তু খেলার কারণে মানুষে মানুষে বিভক্তি বা ভুল–বোঝাবুঝি তৈরি হওয়া উচিত নয়। বিশ্বকাপ ফুটবল এলেই ব্রাজিল–আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যে বিভাজন দেখা যায়, সেটি অনেক সময় অপ্রয়োজনীয় মাত্রা পেয়ে যায়। ওমর সানী ভাই এমনিতে খুবই সরল-সোজা মানুষ। তিনি আমার প্রিয় খেলোয়াড় মেসিকে নিয়ে কথা বলেছেন, তাই আমি মজা করেই ওই পোস্ট দিয়েছি। এটা পুরোপুরি ফান, ভুল করেও অন্যভাবে দেখার কিছু নেই।’

ওমর সানীর মন্তব্য এবং জয়ের পাল্টা রসিকতা—দুই মিলিয়ে বিষয়টি এখন সামাজিক যোগযোগমাধ্যমে আলোচনার অন্যতম প্রসঙ্গ হয়ে উঠেছে। বিশেষ করে ফুটবলপ্রেমীদের মধ্যে এ নিয়ে চলছে নানা ধরনের প্রতিক্রিয়া ও বিতর্ক। জয়ের সেই ফেসবুক পোস্টে এক ঘণ্টায় হাজারের বেশি মন্তব্য এসেছে আর শেয়ার হয়েছে তিন শতাধিক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।