৩৩ বছর বয়সে মার্কিন অভিনেত্রীর মৃত্যু

Aug 8, 2025 - 11:51
Aug 8, 2025 - 11:51
 0  23
৩৩ বছর বয়সে মার্কিন অভিনেত্রীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের ‘দ্য ওয়াকিং ডেড’-এর অভিনেত্রী কেলি ম্যাক মাত্র ৩৩ বছর বয়সে মারা গেছেন। স্নায়ুতন্ত্রের এক ধরনের বিরল টিউমারে (গ্লিওমা) আক্রান্ত থাকার পর, নিজ শহর সিনসিনাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মার্কিন অভিনেত্রী।

সিএনএন থেকে জানা যায়, কেলির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, একটি উজ্জ্বল, অনুপ্রাণনাদায়ী প্রাণ আজ আমাদের ছেড়ে চলে গেছে। তার উষ্ণতা, সৃজনশীলতা, আর চারপাশের মানুষকে ছুঁয়ে যাওয়ার যে ক্ষমতা ছিল, তা আমরা সবসময় মনে রাখব।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্তরা।

শৈশবে জন্মদিনে উপহার পাওয়া একটি ছোট ভিডিও ক্যামেরাই কেলির জীবনে অভিনয়ের প্রতি ভালোবাসা জন্ম দেয়। সেখান থেকেই শুরু হয় তার সৃজনশীল পথচলা। অল্প বয়সে বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন তিনি। এরপর একে একে কাজ করেন বিভিন্ন সিরিজ ও শর্ট ফিল্মে। ‘দ্য ওয়াকিং ডেড’ ছাড়াও ‘শিকাগো মেড’, ‘৯-১-১’ সিরিজে তার উপস্থিতি দর্শক প্রশংসিত হয়। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও যুক্ত ছিলেন কেলি। ৩৫টিরও বেশি অভিনয় এবং ৫টি প্রযোজনা প্রজেক্টে কাজ করেছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।