এন্ড্রু কিশোরের নামে যা চাইলেন কনক চাঁপা

Oct 9, 2026 - 19:34
Oct 9, 2026 - 19:36
 0  1
এন্ড্রু কিশোরের নামে যা চাইলেন কনক চাঁপা
জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপা কিংবদন্তি সংগীতশিল্পী প্রয়াত এন্ড্রু কিশোরের স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছেন। বাংলা চলচ্চিত্রের গানে এন্ড্রু কিশোরের অবদান স্মরণীয়। তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কনক চাঁপার এই আহ্বানের মধ্য দিয়ে প্রয়াত শিল্পীর স্মৃতি সংরক্ষণের বিষয়টি সামনে এসেছে।
 
সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে অংশ নিয়ে নিজের সংগীতজীবনের নানা অজানা গল্প তুলে ধরেন কনক চাঁপা। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এ আয়োজনে উঠে আসে চলচ্চিত্রের গানে তার দীর্ঘ পথচলা, সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং সংগীতজগতের স্মরণীয় নানা মুহূর্ত।
 
প্রয়াত এন্ড্রু কিশোরের সঙ্গে চলচ্চিত্রে সর্বাধিক গান গেয়েছেন কনক চাঁপা। দীর্ঘদিনের এই সহকর্মী ও প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি রাজশাহীবাসীর কাছে অনুরোধ করেন, কিংবদন্তি শিল্পীর স্মৃতি ধরে রাখতে কোনো একটি স্টেডিয়ামের নাম যেন ‘এন্ড্রু কিশোর’র নামে করা হয়।
 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।