গাজা দখল করতে চায় ইসরায়েল

Aug 8, 2025 - 11:45
Aug 8, 2025 - 11:51
 0  21
গাজা দখল করতে চায় ইসরায়েল

হামাসের প্রভাবমুক্ত একটি ভবিষ্যৎ বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার জন্য ইসরায়েল গাজা উপত্যকা দখল করতে চায় ইসরায়েল। শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েল গাজা নিয়ন্ত্রণ করবে কি না এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, “আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে, সেখান থেকে হামাসকে সরাতে, সেখানকার জনগণকে মুক্ত করতে এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা তুলে দিতে চাই যা হামাস নয় এবং ইসরায়েলকে ধ্বংস করতে চায় এমন কোনো পক্ষও নয়।”
২০০৫ সালে গাজা ছেড়ে চলে যাওয়ার আগে ইসরায়েল যেভাবে ২৬ মাইল দীর্ঘ এই ভূখণ্ডটি দখল করেছিল, সেভাবে আবারও পুরো গাজা পুনর্দখল করবে কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, “আমরা এটি নিজেদের কাছে রাখতে চাই না। আমরা একটি নিরাপত্তা বলয় তৈরি করতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা শাসক হিসেবে সেখানে থাকতে চাই না। আমরা এটিকে এমন আরব বাহিনীর হাতে তুলে দিতে চাই যারা আমাদের হুমকি না দিয়ে এটি সঠিকভাবে পরিচালনা করবে এবং গাজার জনগণকে একটি ভালো জীবন দেবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।