হার্শিতা সামারাবিক্রমার কাছে বাংলাদেশের হার
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১১৫ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। রান তাড়ায় শুরুটা ছিল দারুণ। ইনিংসের প্রথম ওভারেই মারুফার আঘাত সাথে ছিল সুলতানা খাতুনের দুর্দান্ত বোলিং কিন্তু তাতেও রক্ষা হয়নি বাংলাদেশের, আক্ষেপটা এখানেই।
ব্যাটিংয়ে ভালো শুরুর পরও স্কোরটা বড় হলো না। তবে বল হাতে লড়াইটা ছিল চোখে পড়ার মতো। এমনকি এক সময় জয়ের সুবাসও পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত সেই স্বপ্নটাই ভেঙে দিলেন হার্শিতা সামারাবিক্রমা। ব্যাট হাতে তাঁর দারুণ ইনিংসে ভর করেই এশিয়া কাপে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠল শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে টানা সাত ম্যাচ হারল বাংলাদেশ। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে গেছে শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশের সামনে সমীকরণ পরিষ্কার। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতেই হবে, সেটা করলেও শেষ চারে খেলতে হবে ভারতের বিপক্ষে।
দলের হয়ে মারুফা ৩ উইকেট নিয়েও জেতাতে পারেননি দলকে। সেই সাথে দলের ওপেনার দিলারা করেন ২৬ রান ও জুয়াইরিয়া ফেরদৌৈসি করেন ১৪ রান ।
চতুর্থ উইকেটে স্বর্ণা আক্তারকে নিয়ে ঘুরে দাঁড়ানোর কাজটা মূলত করেছেন তিনে নামা সোবহানা মুস্তারী (৩৪)। ১৭তম ওভারে এক রানের ব্যবধানে দুজনই আউট হয়ে গেলে কিছুটা থমকে যায় বাংলাদেশের ইনিংস। ১৯তম ওভার পর্যন্ত যোগ হয় আর মাত্র ৯ রান, যার মধ্যে নো বল থেকেই আসে ৩। তবে সুগান্দিকা কুমারির করা শেষ ওভারে ফাহিমা খাতুনের পরপর দুই বাউন্ডারিতে রান কিছুটা বাড়িয়ে নেয় বাংলাদেশ। ইনিংসের শেষ দুই বলে অবশ্য আউট হয়ে যান ফাহিমা ও মারুফা আক্তার।
What's Your Reaction?