সিপিএলে নেমেই মিরাজের বাজিমাত
এই প্রথম সিপিএল খেলতে মাঠে নামে মিরাজ। নিজের প্রথম ম্যাচেই প্রমান করে দিলেন কেন তিনি সেরা।
৪৭ বছর বয়সী ইমরান তাহিরের ৫ উইকেটের সঙ্গে মিরাজের এমন বোলিংয়ে আজ সকালে সেন্ট লুসিয়া কিংসকে ৪ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
সিপিএলে মিরাজ যোগ দিয়েছেন টুর্নামেন্টের শেষ দিকে। সব মিলিয়ে এ টুর্নামেন্টে আর ম্যাচ বাকি ৮টি। মিরাজ গায়ানায় যোগ দিয়েছেন আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবীর বদলি হিসেবে। ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে সিপিএল ছেড়েছেন আফগান অলরাউন্ডার নবী।
নবী গায়ানার মূল পারফর্মারদের একজন। এখন পর্যন্ত গায়ানার সর্বোচ্চ উইকেটশিকারিও, ৭ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। তাঁর শূন্যতা পূরণ করা মিরাজের জন্য সহজ হওয়ার কথা নয়। কিন্তু বাংলাদেশের এই স্পিনার শুরুটা করলেন দারুণভাবে।
প্রভিডেন্সে মিরাজ উইকেট পেয়েছেন নিজের প্রথম ওভারেই। ইনিংসের সপ্তম ওভারে শেষ বলে আউট করেন জন ক্যাম্পবেলকে। মিরাজের হাওয়ায় ভাসানো বলে লং অফে ক্যাচ দেন ক্যাম্পবেল। নিজের তৃতীয় ওভারে আউট করেন কেমল স্যাভরি আর চারিত আসালাঙ্কাকে।
স্যাভরি পড়েন এলবিডব্লুর ফাঁদে। তবে রিভিউ নিলে বেঁচে যেতেন। রিপ্লেতে পরে দেখা গেছে, বল স্টাম্পে হিট করেনি। মিরাজের তৃতীয় শিকার আসালাঙ্কা ফিরেছেন উইকেটের পেছনে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে।
তবে ব্যাটিং করতে নেমে মাত্র ১রান করেছেন মিরাজ।তবে সিপিএলে নিজের অভিষেক ম্যাচটিতে বল হাতে তিনি ছিলেন দারুণ
What's Your Reaction?