সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত

Oct 11, 2026 - 10:01
Oct 11, 2026 - 10:02
 0  1
সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত
ছবি সংগৃহীত

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত, তিন শতাধিক আহত হয়েছেন । নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি প্রবাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের নামপরিচয় শনাক্তের চেষ্টা করছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এছাড়া, এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন। সংশ্লিষ্টরা ধারণা করছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

দূতাবাসের এক‌টি সূত্র জা‌নিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুইজন বাংলাদেশির মৃত্যুর তথ্য জানতে পেরেছে দূতাবাস। তবে, মারা যাওয়াদের প‌রিচয় এখনো নিশ্চিত হতে পারে‌নি দূতাবাস।

রিয়াদের এক‌টি সূত্রের দা‌বি, ৪১ জন ওমরাহ যাত্রীর একটি বড় গ্রুপ রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার উদ্দেশে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমাণ ছিলেন। ওমরাহ যাত্রীরা সবাই বাংলাদেশি নাগরিক। ঠিক ওই সময় এ হামলার ঘটনা ঘটে।

এ হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।