শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, পরে ৯৯৯-এ ফোন স্বামীর

Oct 12, 2026 - 12:26
 0  1
শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, পরে ৯৯৯-এ ফোন স্বামীর
ছবি: সংগৃহীত

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর নিজেই ৯৯৯-এ কল করে পুলিশের কাছে ধরা দিলেন স্বামী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করার পাশাপাশি ঘাতক স্বামীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সীমা রানী দাস (২৫) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের ঘাতক স্বামী উদ্ভবের স্ত্রী। ঘাতক স্বামী একই গ্রামের নকুল দাসের ছেলে।

স্থানীয় বাসিন্দা জহিরুল হক বলেন, ‘স্ত্রী সীমা রাণীকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা নিশ্চিত করে উদ্ভব নিজেই থানায় খবর দেন।’

তিনি জানান, পুলিশ এসে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। পুরো ঘরে রক্তের ছিটেফোঁটা। অনেক ধস্তাধস্তি হয়েছে বলে মনে হচ্ছে। তাদের মধ্যে পারিবারিক কলহের কারণে প্রায় সময় ঝগড়াঝাঁটি হতো।

তিনি আরো জানান, সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত। গলা কাটা ও মাথায় আঘাত।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।