শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা জারি
নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী মাউশি আওতাধীন সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মাউশি। চিঠিটি মাউশির সব অঞ্চলের পরিচালক, মাধ্যমিক শাখার উপপরিচালক ও সব জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করতে হবে। আয়োজনের লক্ষ্যে এ সংক্রান্ত নির্দেশিকা প্রেরণ করা হলো। নির্দেশিকা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
What's Your Reaction?