শিক্ষক নিয়োগ এনটিআরসিএ’র মাধ্যমেই বহাল থাকছে

Sep 1, 2026 - 22:51
Sep 1, 2026 - 22:54
 0  12
শিক্ষক নিয়োগ এনটিআরসিএ’র মাধ্যমেই বহাল থাকছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে  শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর  ফলে শিক্ষক নিবন্ধন ও নিয়োগে নতুন কোনো পদ্ধতি চালু হচ্ছে না। আগের মতোই প্রিলিমিনারি, লিখিত ও এমসিকিউ পরীক্ষার মাধ্যমে নিবন্ধন সনদ অর্জন করতে হবে প্রার্থীদের। 

একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

সভায় উপস্থিত ছিলেন এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষা আগের নিয়মেই নেওয়া হবে। এ বিষয়ে আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হবে।’

এর ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের আগের মতোই এনটিআরসিএর নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিবন্ধন সনদ অর্জনের পর সংশ্লিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।