মাটির হাঁড়িতে রান্নার উপকারীতা

Jul 18, 2025 - 12:13
 0  22
মাটির হাঁড়িতে রান্নার উপকারীতা

মাটির বাসনে রান্নার উপকারিতাগুলো জানলে আর অন্য বাসন ব্যবহার করতে মন চাইবে না। 

মাটির হাঁড়িতে রান্নার একাধিক উপকারিতা রয়েছে। 

আগেকার দিনে যখন কাঠকয়লায় বা উনুনে যখন রান্না করা হত, তখন মাটির হাঁড়ির চল ছিল সবচেয়ে বেশি। ধীরে ধীরে যুগের সঙ্গে রান্নার ধরনেও পরিবর্তন এসেছে। সঙ্গে মাটির হাঁড়ির ব্যবহারও বেশ কমে গিয়েছে। কিন্তু গবেষণা বলছে মাটির হাঁড়িতে রান্না করলে সে খাবারের স্বাদ যেমন আলাদা হয়, তেমনই তা স্বাস্থ্যের পক্ষেও উপকারী। চলুন চট করে দেখে নেওয়া যাক। 

মাটির হাঁড়ি ব্যবহারের উপকারিতা:—

১. মাটির তৈরি পাত্রে খুব কম তেল লাগে। ফলে যারা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের দিকে ঝুঁকতে চান, তাঁরা মাটির হাঁড়ি ব্যবহার করতে পারবেন। এক টেবিল চামচ তেল ব্যবহার করেই রান্না করে ফেলতে পারবেন আপনি। 

২. মাটির হাঁড়ি প্রাকৃতিকভাবেই অ্যালকালাইন গোত্রের। এর অর্থ হল, যখন পাত্র গরম হয় তখন এটি নিজে থেকেই খাবারের অ্যাসিডের সঙ্গে মৃদু বিক্রিয়া ঘটায়। যার ফলে রান্না করা খাবারের পিএইচ লেভেল ঠিক থাকে ও তা সহজপাচ্য হয়।  

৩. মাটির হাঁড়িতে রান্না করা হলে খাবারে কিছুটা বাড়তি আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেশিয়াম যোগ হয়। মাটির বাসন খাবারের ভেতরকার মাইক্রোনিউট্রেন্ট নষ্ট করে স্বাদ বদলে দেয় না।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে এলুমিনিয়াম, লোহা,ননস্টিক প্যান, স্টীল ইত্যাদি পাত্রে রান্না মানব দেহের জন্য ভয়ানক  ক্ষতিসাধন করছে। সুতরাং নিশ্চিন্তে মাটির হাঁড়িতে রান্না করে পরিবারের সকলের স্বাস্থ্য সুরক্ষায় অনেক বড় ভূমিকা রাখা যায়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।