ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিবে যুক্তরাজ্য

Sep 21, 2025 - 14:09
Sep 21, 2025 - 14:09
 0  21
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিবে যুক্তরাজ্য

বিশ্ব ডেস্ক 

যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে । 

আজ রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এক বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাজ্যের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন। 

লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, জুলাই মাসে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে। তিনি একটি দীর্ঘমেয়াদি স্থায়ী শান্তিচুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা দুই রাষ্ট্রের মধ্যে সমাধান নিশ্চিত করবে। এটি ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ ধারাবাহিক পূর্ববর্তী সরকারগুলো বলেছিল যে স্বীকৃতি আসবে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সর্বোচ্চ প্রভাব ফেলার মতো সময়ে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই বলেছিলেন, এমন সিদ্ধান্ত ‘সন্ত্রাসকে পুরস্কৃত’ করবে।

যুক্তরাজ্যের মন্ত্রীরা যুক্তি দিয়েছেন, দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির আশা বাঁচিয়ে রাখতে এই পদক্ষেপ নেওয়া ছিল নৈতিক দায়িত্ব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।