বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা

Sep 21, 2025 - 14:11
Sep 4, 2026 - 03:19
 0  24
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক 

এশিয়া কাপ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে ২ অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান দুই ফরম্যাটের সিরিজ খেলবে। এতে আফগানিস্তান দলে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী বাঁ-হাতি পেসার বশির আহমেদ। ধারণা করা হচ্ছে তাকে দিয়ে ফারুকির অভাব ঘুচতে চায় আফগানিস্তান।

এ ছাড়া, ১৮ বছর বয়সী ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিলকেও প্রথমবার ডাকা হয়েছে টি-টোয়েন্টি দলে। আফগানিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা শপাগিজা ক্রিকেট লিগে তিনি ৩৭.২৫ গড় এবং ১৫৫.২০ স্ট্রাইকরেটে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন। 

তারাখিল ও পেসার আব্দুল্লাহ আহমাদজাই এশিয়া কাপের স্কোয়াডেও ছিলেন রিজার্ভ ক্রিকেটারের তালিকায়। এবার আহমাদজাই বাংলাদেশ সিরিজের উভয় স্কোয়াডেই আছেন। এ ছাড়া, ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টিতে রিজার্ভ হিসেবে আছেন স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফার।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি দিয়ে সংযুক্ত আরব আমিরাতে ২ অক্টোবর বাংলাদেশ-আফগান সিরিজ শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫  অক্টোবর অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত সংস্করণের লড়াই শেষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর থেকে। ৫০ ওভারের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।

টি-টোয়েন্টি: রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, নূর আহমদ, মুজিব-উর-রহমান, বশির আহমদ, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই। রিজার্ভ : আল্লাহ গাজানফার ও রহমত শাহ।

ওয়ানডে: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাল আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটি, আল্লাহ গাজানফার, আব্দুল্লাহ আহমদজাই, বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি। রিজার্ভ : বিলাল সামি ও ফরিদুন দাউদজাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।