থ্রি ইডিয়টসের অভিনেতার মৃত্যু

Aug 19, 2025 - 13:14
Sep 4, 2026 - 02:42
 0  39
থ্রি ইডিয়টসের অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক

থ্রি ইডিয়টস মুভি’র অভিনেতা অচ্যুত পোতদার আর নেই। সোমবার (১৮ আগস্ট) ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

ভারতের ঠাণের জুপিটার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক জটিলতার কারণে অভিনেতার হাসপাতালে ভর্তি করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। মঙ্গলবার ঠাণেতেই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

অভিনয়ের দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অচ্যুত পোতদার কাজ করেছেন ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে। সমান দক্ষতায় বাণিজ্যিক থেকে সমালোচকদের প্রশংসিত— দুই ধরনের ছবিতেই অভিনয় করেছেন তিনি। 

তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর।

২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানির থ্রি ইডিয়টস-এ অধ্যাপকের ভূমিকায় তার উপস্থিতি আজও দর্শকের মনে রয়ে গেছে। বিশেষ করে তার মুখের সংলাপ, “আরে, কেহনা ক্যা চাহতে হো”— এখনও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মিম হিসেবে ঘোরাফেরা করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।