প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ‘জাতীয় উদযাপন’ কমিটি গঠন

Aug 19, 2025 - 13:12
Aug 19, 2025 - 13:12
 0  43
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ‘জাতীয় উদযাপন’ কমিটি গঠন

বিনা ডেস্ক 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের ‘জাতীয় উদযাপন’ কমিটি গঠন করেছে বিএনপি। 

সোমবার (১৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে জাতীয় উদযাপন কমিটির আহ্বায়ক করা হয়েছে, সদস্য সচিব হিসাবে রয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়াও সদস্য হিসাবে রয়েছেন খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী-খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সায়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, শাহীন শওকত, অনিন্দ্য ইসলাম অমিত, আসাদুল হাবিব দুলু, জি কে গউছ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শরিফুল আলম ও শামা ওবায়েদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।