তাহিরের সামনে রেকর্ড ভাঙ্গার সম্ভবনা

Sep 10, 2026 - 17:39
 0  9
তাহিরের সামনে রেকর্ড ভাঙ্গার সম্ভবনা

বয়স যে একটি সংখ্যা মাত্র তা বারবার প্রমান করে দিচ্ছেন তিনি আজ প্রভিডেন্সে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সেন্ট লুসিয়ার বিপক্ষে ৫ উইকেট নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৪৭ বছর ১৬৬ দিন। তারপরও তার বোলিংয়ে একটুও ধার কমেনি।

আজ সেন্ট লুসিয়ার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। স্বীকৃতি টি–টুয়েন্টিতে এটিই তাহিরের ক্যারিয়ারসেরা বোলিং। টি-টুয়েন্টিতে এটি তাহিরের ষষ্ঠ ৫ উইকেট।

টি–টুয়েন্টিতে ছয়বার ৫ উইকেট পেয়েছেন তাহির

এই সংস্করণে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার তালিকায় তিনি এখন দ্বিতীয়। তাঁর ওপরে শুধু নামিবিয়ার ডেভিড ভিসা। ভিসা ৫ উইকেট নিয়েছেন সাতবার। পাঁচবার করে ৫ উইকেট নিয়ে তালিকার তিনে যৌথভাবে আছেন পাঁচজন—শাহিন শাহ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা, ভুবনেশ্বর কুমার, সাকিব আল হাসান ও রশিদ খান।

আরও একটা তালিকায় তাহির নিজের নামটা ওপরের দিকে নিয়ে যাচ্ছেন। সব ধরনের টি–টুয়েন্টিতে তাহিরের উইকেট এখন ৫৮৯টি। টি–টুয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলারের তালিকায় তাহিরের অবস্থান চতুর্থ। তাঁর চেয়ে বেশি উইকেট আছে রশিদ খান (৭৩৬), সুনীল নারাইন (৬৫৭) ও ডোয়াইন ব্রাভোর (৬৩১)।

৫৮৯ উইকেটের মধ্যে সিপিএলেই সর্বোচ্চ উইকেট তাহিরের, ১৪২টি। এই মৌসুমে উইকেট নিয়েছেন ১২টি। ৪৭ বছর বয়সে গায়ানাকে দিচ্ছেন নেতৃত্বও। অথচ এই তাহির সর্বশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন সাত বছরের বেশি আগে। টেস্ট খেলেছেন ২০টি, ১০৭টি ওয়ানডে, ৩৮টি টি–টুয়েন্টি। ২০১৯ সালের জুলাইয়ে তাঁর খেলা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ওয়ানডে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।