বিশ্বকাপের স্বপ্ন শেষ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের

Sep 10, 2026 - 17:48
 0  7
বিশ্বকাপের স্বপ্ন শেষ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের

এশিয়াকাপে দারুণ ভাবেই শুরু করেছিল মেয়েরা। ছিল প্রতিটি ম্যাচে জয়। দারুণ খেলে সেমিফাইনালে যাওয়ার স্বপ্নও দেখিয়েছে তারা। কিন্তু জাপানের বিপক্ষে হেরে এশিয়া কাপের পাশাপাশি আগামী বছরের বিশ্বকাপ থেকেও বাদ তারা

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে জাপান। আজ মাঠের খেলাতেও সেই পার্থক্যটা স্পষ্ট হয়েছে। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে জুনিয়র এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

এই হারে সরাসরি আগামী বছরের জুনিয়র বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে অন্তত সেমিফাইনালে উঠতে হতো।

বাংলাদেশ আগামী শনিবার পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। চতুর্থ কোয়ার্টারে মালয়েশিয়া–দক্ষিণ কোরিয়ার মধ্যে হেরে যাওয়া দল হবে প্রতিপক্ষ।

‎তৃতীয় কোয়ার্টারে দুটি ভালো আক্রমণ করে গোলের আশা জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু কোনোটিই জাপানের জালে পৌঁছায়নি। শেষ কোয়ার্টারে গোল শোধের বদলে উল্টো আরও এক গোল খেয়ে বসে বাংলাদেশ। ৪৭ মিনিটে ফিল্ড গোল করে জাপানের জয় নিশ্চিত করেন সুজুকি মোমোকা।

এর আগে গ্রুপ পর্বে চায়নিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।