বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতিতে নতুন নিয়ম

Jul 18, 2026 - 18:40
 0  11
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতিতে নতুন নিয়ম

ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার খেলার হাফটাইম বিরতি থাকবে ১৭ মিনিট। এর মধ্যে বিরতির মাঝে ১১ মিনিটজুড়ে থাকবে জমকালো সঙ্গীতানুষ্ঠান। মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের মতো বিখ্যাত শিল্পীরা।

ফিফা জানিয়েছে, রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রচলিত ১৫ মিনিটের বিরতির তুলনায় অতিরিক্ত সময় থাকবে মাত্র দুই মিনিট। বাকি প্রায় ৬ মিনিট ব্যবহার করা হবে দ্রুত মঞ্চ স্থাপন ও অপসারণের কাজে। একই সঙ্গে মাঠে পানি ছিটিয়ে ঘাসের অবস্থা ঠিক রাখার কাজও এই সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে।

ফিফা আরো জানিয়েছে, ম্যাচের হাইড্রেশন ব্রেকের নিয়মে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের তীব্র গরমের কারণে এবারের বিশ্বকাপে যেভাবে প্রতি অর্ধে একটি করে—মোট দুইটি—পানি পানের বিরতি রাখা হয়েছে, ফাইনালেও একই নিয়ম কার্যকর থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।