একজন তারকার হেটার্স থাকা অনেকটা আশীর্বাদের মতো, অপু বিশ্বাস 

Sep 29, 2026 - 12:44
Sep 29, 2026 - 12:46
 0  3
একজন তারকার হেটার্স থাকা অনেকটা আশীর্বাদের মতো, অপু বিশ্বাস 

ঢালিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী অপু বিশ্বাস কোরিওগ্রাফার কাদরী মাহফুজের পডকাস্ট শো ‘কফি উইথ কাদরী’তে অতিথি হয়ে মন্তব্য করেন ‘একজন তারকার হেটার্স থাকা অনেকটা আশীর্বাদের মতো। কারণ তাদের কারণেই একজন তারকা আলোচনায় থাকেন। আর দর্শকও নেগেটিভ বিষয়গুলো বেশি দেখে।’

মজহারুল ইসলাম রাজিবের প্রযোজনা ও এমকেএম ট্রাভেল অ্যান্ড ট্যুরের আয়োজনে নির্মিত পডকাস্টটির প্রথম পর্বের অতিথি অপু বিশ্বাস। দীর্ঘ আলাপচারিতায় নিজের ব্যক্তিজীবন ও অভিনয় ক্যারিয়ারের নানা অধ্যায়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, ট্রেন্ড, আলোচনা-সমালোচনা এবং তারকাজীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি।

আড্ডায় উঠে এসেছে অপু বিশ্বাসের জীবনের কঠিন সময়ের কথাও। বাবার মৃত্যুর দিনেও শুটিং করার অভিজ্ঞতাসহ পেশাগত জীবনের নানা স্মৃতি ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। 

নিজের নতুন পডকাস্ট নিয়ে কাদরী মাহফুজ বলেন, ‘তারকাদের স্টাইল ও লুক নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি। সেই কাজের সুবাদে তাদের সঙ্গে আমার নানা অভিজ্ঞতা রয়েছে। তারকাদের ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও স্টাইল—এসব নিয়েই এই পডকাস্ট। প্রথম পর্বেই অপু বিশ্বাসের মতো জনপ্রিয় একজন তারকাকে অতিথি হিসেবে পেয়ে আমি আনন্দিত। সামনে আরও তারকাকে দর্শকদের সামনে হাজির করার পরিকল্পনা রয়েছে।’

‘কফি উইথ কাদরী’র সেট ডিজাইন করেছেন কিবরিয়া চঞ্চল। মেকওভারে ছিলেন নীল মুয়া এবং উপস্থাপক মাহফুজ কাদরীর পোশাক সাজিয়েছেন আজরান। ক্যামেরায় ছিলেন বিহন ও সুফিয়ান। সম্পাদনা ও রংবিন্যাস করেছেন রনি শিকদার জিতু। পডকাস্টটি পরিচালনা করেছেন ফয়সাল হাসান।

এরই মধ্যে এমকেএম মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পডকাস্টটির প্রমো প্রকাশিত হয়েছে। প্রযোজক মজহারুল ইসলাম রাজিব জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর একই চ্যানেলে ‘কফি উইথ কাদরী’র প্রথম পর্বটি প্রকাশ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।