সুনামগঞ্জে এনসিপি নেতার মরদেহ উদ্ধার

Sep 25, 2026 - 07:41
Sep 25, 2026 - 07:41
 0  3
 সুনামগঞ্জে এনসিপি নেতার মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মৃত সুনু মিয়ার ছেলে।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজ বসতঘরের ভেতরে শাহীন কাদিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরিবারের চিৎহকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে ধর্মপাশা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহটি উদ্ধার করে।


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।