মরিচক্ষেতে মিলল গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

Jun 13, 2025 - 16:38
Jun 13, 2025 - 17:01
 0  13
মরিচক্ষেতে মিলল গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

সারাদেশ প্রতিনিধি। বিনা

সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা বিশ্বম্ভরপুরের সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ এলাকায় একটি মরিচক্ষেত থেকে পুরনো মডেলের একটি সক্রিয় গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে স্থানীয় কৃষক সাব্বির আহমদ তার জমিতে কাজ করার সময় মাটির নিচে ধাতব বস্তুটি দেখতে পান। প্রথমে তিনি বিষয়টি স্থানীয়দের দেখান। পরে সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশকে।

বিশ্বম্ভরপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তারা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান এবং বিষয়টি শান্তিগঞ্জ সেনাবাহিনীর কাছে জানানো হয়। পরে শুক্রবার (১৩ জুন) দুপুরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুখলেছুর রহমান বলেন, কৃষক সাব্বির আহমদের মরিচক্ষেতে গ্রেনেডটি দেখতে পেয়ে তিনি আমাদের জানান। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেনাবাহিনীকে বিষয়টি জানাই।

শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল আল হোসাইন ঢাকা পোস্টকে বলেন, উদ্ধার হওয়া বস্তুটি K36 বা M36 মডেলের একটি সক্রিয় গ্রেনেড, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হতো। এটি দীর্ঘদিন মাটির নিচে চাপা ছিলো অথবা অন্য কোনোভাবে এখানে এসেছে। আমরা সেটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করেছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।