‘ড্রিম’ গানে লিসার বাজিমাত, সেরা পপ পরিবেশনার পুরস্কারজয়ী
‘ড্রিম’ গান নিয়ে মঞ্চে ফিরেই চমকে দিলেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রথমবার সরাসরি নিজের এই গান ‘সাওয়াদিকা’ পরিবেশন করেন তিনি।
গানটির পরিবেশনায় লিসার সাজ ও নাচে ছিল বক্সিংয়ের আবহ। তুমুল নাচের পাশাপাশি র্যাপ পরিবেশন করেন এই তারকা। একপর্যায়ে চলন্ত মঞ্চে উঠে পারফরম্যান্সে যোগ করেন আরও চমক। সব মিলিয়ে তার পরিবেশনায় ছিল আক্রমণাত্মক ভঙ্গি ও রাতের পার্টির আমেজ।
শুধু পারফরম্যান্স নয়, এবারের ভিএমএ-তে পুরস্কারও জিতেছেন লিসা।‘ড্রিম’ গানের জন্য সেরা পপ পরিবেশনার পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি এই গায়িকা।
‘সাওয়াদিকা’ গানটি লিসার আসন্ন নতুন গানের সংকলনের প্রথম ঝলক। আগামী ২৩ অক্টোবর এটি প্রকাশের কথা রয়েছে। এর আগে ১২ অক্টোবর মুক্তি পাবে লিসার তথ্যচিত্র। পরে নভেম্বর মাসে লাস ভেগাসে শুরু হবে তার ধারাবাহিক মঞ্চ পরিবেশনা।
What's Your Reaction?