৮ অক্টোবর ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’

Oct 3, 2026 - 17:37
Oct 3, 2026 - 17:38
 0  2
৮ অক্টোবর ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’

‘প্রেশার কুকার’ আসছে ওটিটিতে। প্রচলিত বাণিজ্যিক মশলা সিনেমা নয়। নেই প্রথম সারির কোনো নায়ক। গল্পের মূলেই আছেন চার অভিনেত্রী। ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশ-এ মুক্তি পাবে সিনেমাটি। ৮ অক্টোবর থেকে প্ল্যাটফর্মটিতে দেখা যাবে ‘প্রেশার কুকার’।

‘প্রেশার কুকার’-এর পোস্টারে চার অভিনেত্রী শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।তাতেই বাজিমাৎ করলেন রায়হান রাফী। তার ‘প্রেশার কুকার’ সিনেমাটি মুক্তি পায় এ বছরের রোজার ঈদে। প্রেক্ষাগৃহে দারুণ সাড়া পেয়েছিল।

শুক্রবার (২ অক্টোবর) বিষয়টি জানিয়েছে হইচই। সঙ্গে দেওয়া হয়েছে একটি বার্তা, “ঢাকার চাপে চার নারীর জীবনে জমে ওঠে বিস্ফোরণ। এই শহরে যখন নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে ওঠে, তখন শেষ পর্যন্ত কে বাজাবে ‘প্রেশার কুকার’-এর সিটি?”

সিনেমাটির ওটিটিতে আসার খবর শুনে উচ্ছ্বসিত দর্শক। অনেকেই প্রেক্ষাগৃহে গিয়ে দেখার সুযোগ পাননি। তাই ঘরে বসে ‘প্রেশার কুকার’ দেখার আগ্রহ প্রকাশ করছেন।

‘প্রেশার কুকার’-এর আরেকটি পোস্টারে চার অভিনেত্রী

সিনেমাটির চার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। এছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম, ফারজানা ছবি প্রমুখ। অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরীও।

এই সিনেমার গান ‘বড়াই করে’ আলাদাভাবে জনপ্রিয়তা পেয়েছে। নিজের কথা ও সুরে গানটি গেয়েছেন অঙ্কন কুমার। সংগীত পরিচালনায় জাহিদ নিরব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।