২৫০ রানের লক্ষ্য তাড়া করে জয় ক্যারিবীয়দের

Oct 10, 2026 - 11:55
Oct 10, 2026 - 11:56
 0  1
২৫০ রানের লক্ষ্য তাড়া করে জয় ক্যারিবীয়দের
সিরিজের  দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজ অধিনায়ক শাই হোপ অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন। আর এই ইনিংসে প্রায় একাই তিনি ওয়েস্ট ইন্ডিজকে জেতান।    
 
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের অপরাজিত সেঞ্চুরিতে ভারতের দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় ক্যারিবীয়রা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি।
 
৪৫ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন হোপ। তাকে যোগ্য সঙ্গ দেন শেরফানে রাদারফোর্ড। তিনি খেলেন ৩৭ বলে ৮৪ রানের ইনিংস।
 
ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার  বলেন, ‘তারা অসাধারণ ব্যাটিং করেছে। তাদের কৃতিত্ব দিতেই হবে। দুই বিভাগেই তারা দুর্দান্ত ছিল। সঞ্জু, অভিষেক ও মায়াঙ্কের কাছ থেকে আমরা এমন পারফরম্যান্সই প্রত্যাশা করি। ওই জুটির পর ম্যাচের নিয়ন্ত্রণ তাদের দিকে চলে যায়।’
 
ম্যাচসেরা নির্বাচিত হওয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ স্বীকার করেছেন, শুরুতেই দুই উইকেট হারিয়ে মাত্র ৫ রানে নেমে যাওয়ার পর লক্ষ্য তাড়া করাটা কঠিন মনে হচ্ছিল। হোপ বলেন, ‘লক্ষ্যটা তাড়া করা কঠিন হওয়ারই কথা ছিল। ৫ রানে ২ উইকেট হারানো সব সময়ই চ্যালেঞ্জের। তবে আমার ও রভম্যানের জুটিটা হওয়ার পর আমরা বিশ্বাস করতে শুরু করি যে, ম্যাচটা জেতা সম্ভব।’
 
বড় লক্ষ্য তাড়া করতে জুটি গড়া এবং হিসাব করে ঝুঁকি নেওয়ার গুরুত্বও তুলে ধরেন ক্যারিবীয় অধিনায়ক। তিনি বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, আমাদের জুটি গড়ে ব্যাটিং করতে হবে। আমার মনে হচ্ছিল, আমরা ভালোই এগোচ্ছিলাম। তাই প্রয়োজন ছিল হিসাব করে ঝুঁকি নেওয়ার।’
 
ব্যাটিংয়ের জন্য সহায়ক উইকেটে রস্টন চেজের বোলিংয়েরও প্রশংসা করেন হোপ। তিনি বলেন, ‘এমন উইকেটে চেজের বোলিং ছিল অসাধারণ।’
 
নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে প্রস্তুতি ও মানসিকভাবে তৈরি থাকার ওপর গুরুত্ব দেন হোপ। তবে ভাগ্যের সহায়তার কথাও স্বীকার করেছেন তিনি।
 
হোপ বলেন, ‘আমার এসএস ব্যাটগুলো বেশ ভালো। আজ সেগুলো কাজে লেগেছে। তবে ভাগ্যও আপনার পক্ষে থাকতে হয়। এটা কঠিন ব্যাপার। যখন রান আসে, তখন ভালো লাগে।’
 
তিনি আরও বলেন, ‘আমি যেভাবে প্রস্তুতি নিই এবং মানসিকভাবে তৈরি থাকি, সম্ভবত সেটাই আমাকে ভালো খেলতে সাহায্য করছে। তবে সাফল্যে আমি কখনোই অতিরিক্ত উচ্ছ্বসিত হতে চাই না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।