সৌদি আরবের আমন্ত্রণ পেলেন তারেক রহমান

Jul 6, 2026 - 18:10
Jul 6, 2026 - 18:17
 0  20
সৌদি আরবের আমন্ত্রণ পেলেন তারেক রহমান

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সরকারের প্রধান তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফার এইচ. বিন আবিয়াহর মাধ্যমে এ আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে তারেক রহমানও সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

আজ সোমবার (৬ জুলাই) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সম্প্রসারণের পাশাপাশি কৌশলগত পর্যায়ে উন্নীত করতে উভয় দেশ আগ্রহী।

তারেক রহমানের সম্ভাব্য সৌদি সফরের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবীর বলেন, সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময় নির্ধারণের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এ সময় প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, উচ্চপর্যায়ের এ আমন্ত্রণ ও পারস্পরিক যোগাযোগ বাংলাদেশ–সৌদি আরব সম্পর্ককে আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।