সেমিফাইনালে মুখোমুখি এমবাপ্পে-ইয়ামাল
সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এই বিশ্বকাপের সবচেয়ে ইনফর্ম দুই দল ফ্রান্স-স্পেন। কে জিতবে এই ম্যাচ? কার হাতে উঠবে এই বিশ্বকাপ ট্রফি? তা নিয়ে বলেছেন,বেলজিয়ামের থিবো কোর্তোয়া এই ম্যাচে যে জিতবে, বিশ্বকাপ যাবে তার কাছেই। এই ম্যাচটিকে তাই বলা যায় ফাইনালের আগে ফাইনাল। কিন্তু মাঠের পরিসংখ্যানে কোন দল এগিয়ে?
ফিফা জানিয়েছে,এই বিশ্বকাপে সবচেয়ে বেশি পাস আদান-প্রদান করা দলগুলোর একটি স্পেন। সেমিফাইনালে ওঠা দলগুলোর মধ্যে এখন পর্যন্ত শুধু আর্জেন্টিনাই স্পেনের চেয়ে গড়ে বেশি পাস খেলেছে।
প্রথম ছয় ম্যাচে স্পেন মোট ৪ হাজার ৭৫টি পাস দিয়েছে, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ৬৭৯.২টি পাস। এ সংখ্যা ফ্রান্সের প্রতি ম্যাচের গড় ৫৬১.৫ পাসের চেয়ে ২১ শতাংশ বেশি। স্পেনের পাস সফলতার হার ৯১, আর ফ্রান্সের ৯০ শতাংশ।
ফ্রান্স এগিয়ে আরেক জায়গায়। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুই দলই ১১০টি করে শট নিয়েছে। তবে ফ্রান্সের ১১০ শটের মধ্যে ৪৭টি ছিল লক্ষ্যে, যার ১৬টিই গোলে পরিণত হয়েছে। অন্যদিকে স্পেনের ৪০টি শট ছিল লক্ষ্যে এবং তারা গোল করেছে ১১টি।
আক্রমণে দুই দলের কৌশলেও রয়েছে পার্থক্য। স্পেন আক্রমণে ক্রসের ওপর বেশি নির্ভর করে। প্রতি ম্যাচে গড়ে ২৪.৩টি ক্রস করে তারা। এর তুলনায় ফ্রান্স প্রতি ম্যাচে গড়ে ১৬.৫টি ক্রস করে।
শৃঙ্খলার দিক থেকেও এগিয়ে ফ্রান্স। দিদিয়ের দেশমের দল এখন পর্যন্ত ৫৯টি ফাউল করেছে, যা প্রতি ম্যাচে প্রায় ১০টি। অন্যদিকে স্পেন করেছে ৬৮টি ফাউল, অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে ১১.৩টি।
হাজারো ফুটবল প্রেমি ফাইনালের আগে এই ফাইনাল ম্যাচের অপেক্ষায়। কে জিতবে এই ম্যাচ এই একটি প্রশ্ন ঘুরছে হাজারো ফুটবল প্রেমিদের মনে।
What's Your Reaction?